
ইন্টারন্যাশনাল ভলান্টারি ফাউন্ডেশন-আইভিএফ রাজবাড়ী ও ফরিদপুর জেলাস্থ ৬টি ইউনিয়নের ১৫টি গ্রামের প্রায় ২০০ অসহায় ও দুঃস্থ হিন্দু পরিবারের মধ্যে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বসন্তপুব হাট সংলগ্ন আইভিএফ অফিস আঙ্গিনায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে খাদ্য বিতরণ কার্যক্রমে পরিচালনা করা হয়। আইভিএফ স্থানীয় শাখার সভাপতি জনাব মোঃ আব্দুস সালাম শেখ এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, আইভিএফ সাধারণ সম্পাদক মোঃ জালাল মাস্টার, সাবেক স্থানীয় জনপ্রতিনিধি ও আইভিএফ স্বেচ্ছাসেবক মোঃ মুসা মাস্টার, মোঃ সিদ্দিক মোল্লা, মো: সোহরাব শেখ, পল্লী চিকিৎসক মোঃ নুরুল আলম, মনিরা বেগম, মোঃ আঃ শুকুর কনকসহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ। পুজা খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সমন্বয় করেন আইভিএফ সমন্বয়কারী শরিফ উদ্দিন আহমেদ।
শরিফ উদ্দিন আহমেদ বলেন ’আইভিএফ এই এলাকার দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে দেশ বিদেশের অনেকেই নিরলসভাবে কাজ করছেন। তারা বিভিন্নভাবে প্রতিনিয়ত আপনাদের সহযোগিতা করে যাচেছন। তবে, আপনাদের ভাগ্য উন্নয়নে আপনাদেরই স্বচেষ্ট হতে হবে। তিনি এ সময় একটি ঘোষণা দেন যে বিশিষ্ট জনস্বাস্থ্য ও নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. হালিদা হানুম আক্তার এর পরিচালনায় হাবিব-হোমায়রা ট্রেনিং সেন্টার এ আইভিএফ কর্ম এলাকার এসএসসি পাস মেয়ে ও ছেলেদের বিনা খরচে ৩মাস মেয়াদি কেয়ার গিভার প্রশিক্ষণ দেয়ার সুযোগ দিবে। এই প্রশিক্ষণ শেষে সরকারি বেসরকারি হাসপাতাল এ চাকরির সুযোগ পাবেন প্রশিক্ষণপ্রাপ্তরা। এছাড়াও, ব্যক্তিগত পর্যায়ে পক্ষাঘাতগ্রস্থ ব্যক্তিদের সেবা প্রদান করে স্বাবলম্বী হতে পারবেন।
খাদ্য বিতরণ কার্যক্রমে আর্থিক সহায়তা দিয়েছেন, অস্ট্রেলিয়া প্রবাসী হাফিজ মনসুর রহমান, এবং আমেরিকা প্রবাসী ব্যক্তিবর্গ।
